1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর কর্তৃক অভিযানে ২ জন অনলাইন জুয়াড়ী আটক - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর কর্তৃক অভিযানে ২ জন অনলাইন জুয়াড়ী আটক

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার সন্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিদের্শক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ শিবু মন্ডল, এএসআই (নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম, এএসআই(নিঃ)/গৌরঙ্গ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গত ২৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৫.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানাধীন খাজুরা মেইনরোড বাসস্ট্যান্ড থেকে জহুরপুর বাজারগামী পাকা রাস্তার বাম পাশে জনৈক রাজিব হোসেনের “আরিয়ান টেলিকম” নামক দোকানের সামনে হতে আসামী রাজিব হোসেন(২৬) ও হোসেন আলী (২৬) দ্বয়কে গ্রেফতার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ ঘোষণাকৃত বিভিন্ন নামীয় বেটিং এজেন্ট, জুয়ার সাইট যেমন- mobcash, 1xbet প্রভৃতির মাধ্যমে অবৈধভাবে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন এর মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা করে আসছে। ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ১৭ টি সীম কার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ সংক্রান্তে এএসআই(নিঃ)/মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ইং- ২৯/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। নাম- রাজিব হোসেন(২৬)
পিতা-আব্দুর রাজ্জাক
মাতা-মঞ্জুয়ারা বেগম
সাং-তেজরোল
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।
২।নামঃ- হোসেন আলী(২৬)
পিতা-আয়ুব হোসেন
মাতা-রাশিদা বেগম,
সাং-তেলীধান্যপুরা
থানা-বাঘারপাড়া
জেলা-যশোর।

উদ্ধারঃ
১। ০৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন
২। ১৭ টি সীম কার্ড

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট