1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরের রাজৈরে জমির বিরোধ নিয়ে  পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

মাদারীপুরের রাজৈরে জমির বিরোধ নিয়ে  পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার
মাদারীপুরের রাজৈর পৌরসভার আমবাগে জমি সংক্রান্ত  দখল ও চাঁদা দাবিকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই পক্ষ।

রবিবার  ৩১ আগস্ট বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা খলিল বেপারী তার  বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, গত ২৭ আগস্ট সংবাদ সম্মেলন করে “আনোয়ার শেখ যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।”

খলিল বেপারী দাবি করেন, বরং আনোয়ার শেখ নিজেই চাঁদাবাজি, জমি দখল করার মতো অপরাধে জড়িত এবং এসব অপকর্মের প্রমাণ থানার নথিতেই রয়েছে। তিনি আরও বলেন, জমি সংক্রান্ত যে দাখিলের প্রসঙ্গ তুলে তার নাম জড়ানো হয়েছে, সেখানে তিনি (খলিল বেপারী) কোনোভাবেই ওয়ারিশ নন। পাশাপাশি আনোয়ার শেখের আর্থিক উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং প্রশাসনের কাছে এ বিষয়ে তদন্ত দাবি করেন।

উল্লেখ্য, এর আগে, গত বুধবার  ২৭ আগস্ট রাজৈর উপজেলা সদরে সংবাদ সম্মেলন করেন আনোয়ার শেখ ও তার স্ত্রী আসমা বেগম। সেখানে তারা অভিযোগ করেন— বিল্লাল শেখ, জাকির হোসেন ও তাদের মামা খলিল বেপারীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের বৈধভাবে ক্রয়কৃত ৮.১৫ শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

তাদের দাবি, বিপক্ষরা নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং সম্প্রতি বাড়ির প্রবেশপথে রাস্তা নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে জমি ভোগদখল করতে দেবে না এবং উল্টো মিথ্যা মামলায় জড়ানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আসমা বেগম একাধিক দলিল (নং ৪৬৯৮, ৬৬৮৮, ৬৬৮৯ ও ২৭১০) উপস্থাপন করে বৈধ মালিকানার প্রমাণ দেখান। তিনি অভিযোগ করেন, “আমরা বৈধ মালিক হয়েও নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।” এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও জমির দখল রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে পাল্টাপাল্টি অভিযোগকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট