1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ক্ষুদে তিন তারকা ক্রিকেটারকে সংবর্ধনা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ২১,০০০ পিস ইয়াবাসহ শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন ও ডাকাত সর্দার আশরাফ গ্রেপ্তার বগুড়ায় সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই

বগুড়ায় ক্ষুদে তিন তারকা ক্রিকেটারকে সংবর্ধনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া থেকে আরো তিন ক্রিকেটারকে পাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গন। ক্ষুদে ও নতুন তিন ক্রিকেটার হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বায়জিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফান। তিন ক্রিকেটার এর মধ্যে বায়েজিদ বোস্তামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বায়েজিদ বগুড়ার ভিন্ন মাঠে দাপটের সঙ্গে খেলেছেন। একই দলের ক্ষুদে ক্রিকেটার আব্দুর রহমান ইরফান ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার দক্ষতা রয়েছে। আফ্রিদি তারিক লেগ স্পিনার ও ব্যাটসম্যান হিসেবে যে কোন দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করে। এই তিনজন ক্ষুদে ক্রিকেটার বগুড়া জেলার কৃতি সন্তান। রবিবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্ষুদে তিন ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব- ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারী কোচ রাশেদ হাসান, ক্রীড়া সংগঠক দিপু, সাবেক খেলোয়াড় রুমেল প্রমুখ। জেলা প্রশাসক হোসনা আফরোজা তিন খুদে ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানান এবং ভালো খেলা উপহার দিয়ে বগুড়া তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামী, আব্দুর রহমান ইরফান ও আফ্রিদি তারিককে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করার কথাও বলেন। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ জানান, এর আগে বগুড়া থেকে মুশফিকুর রহীম মিতু, শাফিউল ইসলাম সুহাস, তানজিম হাসান তামিম, তৌহিদ হৃদয় জাতীয় ক্রিকেট দলে নাম লেখান। শুধু নামই লেখাননি। নিয়মিত খেলে দেশের ও জেলার জন্য সুনাম বয়ে এনেছেন। তাদের পথ ধরেই এবার হাঁটতে শুরু করেছে বগুড়ার এই তিন ক্ষুদে তারকা খেলোয়াড়। এর আগে গত জুলাই মাসে বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের দুই প্রতিভাবান ক্রিকেটার উদ্বোধনী ব্যাটসম্যান আকাশ রায় এবং লেগ স্পিন অলরাউন্ডার শামস তৌফিক অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়। এছাড়া নারী জাতীয় ক্রিকেট দলে একাধিক ক্রিকেটার নিয়মিত খেলেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট