1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মুসলমানের ক্রয়কৃত জমিতে মন্দির নির্মানের পায়তারার অভিযোগ। এলাকায় উত্তেজনা। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মুসলমানের ক্রয়কৃত জমিতে মন্দির নির্মানের পায়তারার অভিযোগ। এলাকায় উত্তেজনা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে


এস এম ফেরদৌস হোসাইন
মাদারীপুর প্রতিনিধি:

রাজৈর উপজেলার পাশ্ববর্তী মুকসুদপুরের গোহালা ইউনিয়নের গোহালার বাজার সংলগ্ন মুসলমান মালিকের জায়গায় মন্দির নির্মানের কাজ শুরু করায় অভিযোগ উঠেছে। তবে মন্দির নির্মানকারী বলছে তার মামা তাকে থাকতে দিয়ে ভারতে চলে গেছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

জানা যায়, গোহালা বাজারের পাশে গোহালা মৌজার সারে ১০ শতক জমি শ্রীযুতপুর গ্রাম নিবাসী এম এ খায়ের মোল্লা (বাচ্চু) জমির মালিক নিতাই চন্দ্র সাহা, শ্যাম সুন্দর সাহাদের নিকট হতে রেজিস্ট্রি দলিলে ক্রয় করে নামজারি ও খাজনাদি পরিশোধ করে আসছেন। পূর্বের মালিকদের ভাগিনা মনোরঞ্জন সাহা উক্ত জমিতে মামাদের আশ্রয়ে বসবাস করে আসছিল। জমি বিক্রয় হয়ে যাওয়ার পরে সে বাড়ি না ছেড়ে ছলেবলে উক্ত জমি স্থায়ী দখলের উদ্দেশ্যে পাকা মন্দির ঘর নির্মান শুরু করে।
বর্তমান মালিক এম এ খায়ের মোল্লা (বাচ্চু)
জানান, স্থানীয় কিছু দুষ্কৃতিকারীদের সহযোগিতায় আমার উক্ত ক্রয়কৃত জায়গা অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মন্দির বানানোর পায়তারা করছে। আমি বিষয়টি সিন্দিয়াঘাট ফারিকে জানালে এ এস আই মনির হোসেন গিয়ে জমি দখল করে মন্দির বানানো থেকে বিরত থাকতে বলেন।
সিন্দিয়াঘাট পুলিশ ফারির এ এস আই মনির হোসেন জানান, আমরা বিষয়টি অবহিত হয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ রাখার কথা বলে আসছি।
মন্দির নির্মানকারী মনোরঞ্জন সাহা জানান, আমি পরিবার নিয়ে প্রায় ৫০ বছর যাবত এখানে বসবাস করছি। তবে জায়গাটি আমার নামে রেকর্ড না হওয়ায় রেকর্ড সংশোধনের মামলা আদালতে চলমান। পুজা করার জন্য মন্দির নির্মান করছি। তবে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেন নি।

মাদারীপুর

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট