1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় বাড়িতে লুটের পর হাত-পা বেঁধে নারীকে শ্বাসরোধে হত্যা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় বাড়িতে লুটের পর হাত-পা বেঁধে নারীকে শ্বাসরোধে হত্যা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:: বগুড়ার সারিয়াকান্দিতে বসতবাড়িতে লুটপাটের পর শাহিনুর বেগম (৪৭) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার গোয়ালবাথাম গ্রামে নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ স্বজনরা জানান, প্রায় দশ বছর আগে স্বামী আমিনুলের সঙ্গে শাহিনুরের বিবাহ বিচ্ছেদ ঘটে। একমাত্র ছেলে আল আমিন বছর চারেক আগে সংসারের হাল ধরতে সৌদি আরব চলে যান। তখন থেকে বাড়িতে শাহিনুর একাই বসবাস করতেন৷ রোববার রাত ৮ টার পর প্রবাসে থাকা ছেলে আল আমিনের সঙ্গে মুঠোফোনে শাহিনুরের সর্বশেষ কথা হয়। সোমবার দিনভর মাকে মুঠোফোনে না পেয়ে আল আমিন বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা বাড়িতে এসে শাহিনুরের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্বজনদের দাবি, শাহিনুরকে হত্যার পর বাড়িতে থাকা নগদ অর্থ ও তার ব্যবহত মুঠোফোনটিও নিয়ে যায় দুর্বৃত্তরা। বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে হাত-পা বেঁধে শ্বাসরোধে শাহিনুরকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের সম্ভাব্য সবগুলো দিক সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। এরআগে গত ২১ আগস্ট রাতে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রাম ডাকাতির পর হাত-পা বেঁধে শ্বাসরোধে রাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট