1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিএমপিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্সের সমাপনী অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ডিএমপিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্সের সমাপনী অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে


মনা নিজস্ব প্রতিনিধিঃ
ডিএমপিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠান ডিএমপি ট্রেনিং একাডেমি, রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৫ টায় ডিএমপি ট্রেনিং একাডেমি, রাজারবাগে এ সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।এই প্রশিক্ষণ কোর্সে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত উপ-পুলিশ কমিশনার থেকে এএসআই পর্যন্ত মোট ৪০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় দক্ষ প্রশিক্ষক তৈরি করা। এই প্রশিক্ষকরা পরবর্তীতে ডিএমপির প্রায় ৩১,০০০ পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখা এবং জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রমকে আরও যুগোপযোগী করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ও সুপারনিউমারারি অতিরিক্ত আইজি জনাব মোঃ সরওয়ার বিপিএম সেবা ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. আবুল কালাম আযাদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান কার্যকরভাবে নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর পরামর্শ দেন। বিশেষ অতিথিরা প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং জনগণের সেবায় পুলিশের ভূমিকা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। সভাপতি জনাব সুলতানা নাজমা হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

এই প্রশিক্ষণ কোর্সটি ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এটি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট