1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বছরের ৬ মাসই পানির নিচে বিদ্যালয়। - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বছরের ৬ মাসই পানির নিচে বিদ্যালয়।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বাতেনুজ্জামান জুয়েল
স্টাফ রিপোর্টার:

মাদারিপুর জেলার রাজৈর উপজেলাধীন বদরপাশা ইউনিয়নের বিখ্যাত ৩৬ নং চরকান্দি দ্বারাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বছরের অন্তত ছয় মাসই পানির নিচে থাকে।যার ফলে বিদ্যালয়টিতে পড়ুয়া কোমলমতি শিশুদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়।অতি নগণ্য পরিমাণ শিক্ষার্থী উপস্থিত হলেও সিংহভাগই অনুপস্থিত থেকে যায়।এর ফলে প্রথমিক শিক্ষার কাঙ্খিত লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছে অন্তত তিনটি গ্রামের শিশুরা। স্থানীয় জনগণের সাথে কথা বলে জানাযায়, বিদ্যালয়টি ১৯৪৮ সালে ৬২ শতক জায়গার উপর স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানটি গড়তে অগ্রজদের বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে।এখান থেকে হাজার হাজর শিক্ষার্থী পড়াশুনা করে উচ্চ শিক্ষিত হয়ে দেশ বিদেশে সুনাম বৃদ্ধি করে চলছে। কিন্তু সেই বিদ্যাপিঠ সময়ের সাথে পাল্লায় টিকতে না পেরে পিছিয়ে পড়ছে।তুলনামূলক শিক্ষার্থী সংখ্যা কমতে শুরু করছে।এর প্রথম এবং প্রধান কারন হলো এর জলাবদ্ধতা। বাংলা আষাঢ় মাস থেকে অন্তত কার্তিক মাস পর্যন্ত এর মাঠে অর্থাৎ বিদ্যালয়টির চারপাশে বৃষ্টির পানি জমে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয় হঠাৎ দেখলে এটাকে একটা পুকুর বলে মনে হবে।এলাকাবাসী জানান বিদ্যালয়টির মাঠ আশে-পাশের তুলনায় নিচু হয়ে যায়, এর চারপাশে বাড়িঘর গুলো পাল্লা দিয়ে উচু হলেও সরকার তাল মিলাতে পারেনি।অনেকদিন যাবৎ এই মাঠে বালু বা মাটি দেয়া হয়নি। ফল স্বরুপ ধীরে ধীরে মাঠটি এমন নিচু হয়ে যায় যেন পুকুরে পরিণত হয়েছে।যার ফলে কোমলমতি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া খুবই কষ্টকর। তাছাড়া ছোট বাচ্চাদের এই পুকুরে ডুবে মরার শংকাও দেখা দিয়েছে।শিশুদের পঁচা পানিতে খেলাধুলার কথাও জানাযায়। ফলে বহু শিক্ষার্থীদের গায়ে দেখা দিয়েছে ঘা পাঁচড়া সহ ফুসকুড়ি যা তাদের জীবনের জন্য হুমকি।এলাকায় দেখা দিয়েছে মশার উপদ্রপ। আরো জানাযায় কিছু বাচ্চা এই পুকুর থেকে উঠতেই চায়না যার করনে প্রতিদিন বাচ্চাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে যায় ঘা হয় জ্বর শর্দীতে আক্রান্ত হয়।এই পুকুরের মাছ শিকারের জন্য নাজাত,আয়াত,জেবা,জায়েদ,তাসওয়ার নামক কিছু শিক্ষার্থী এখানে সারাদিনই থাকে।এই বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব তাপস কুমার সরকারের সাথে কথা হলে তিনি জানান,এই পানির কারনে শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদেরও সমস্যা হচ্ছে।বিদ্যালয় আওয়ারে মশার কারনে আমাদের খুব কষ্ট হয়,আমরা ডেঙ্গু র আতঙ্কে থাকি। আমি রাজৈর উপজেলার মাননীয় নির্বাহী অফিসারের নিকট কয়েক বার লিখিত আবেদন করেছি কিন্তু এখনো সুরাহা হয়নি।তিনি আশা করেন হয়তো দ্রুতই মাঠটি বালু ভরাটের কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট