1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু, সহকর্মী আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

মাদারীপুরে ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু, সহকর্মী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে ভবনের ছাদ থেকে পড়ে সজীব আলী (৩১) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সহকর্মী লিটনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শিরখাড়া গ্রামে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত সজীব চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের মর্তুজার ছেলে। আটক লিটন নাচোল উপজেলার উজিরপুর কসবা গ্রামের জব্দুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট সজীব আলীসহ কয়েকজন রাজমিস্ত্রি কাজের জন্য ওই এলাকায় যান। শুক্রবার দুপুরে শিরখরা গ্রামের মো. জামালের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় সজীব ও লিটনের মধ্যে কাজের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিটন সজীবকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালিরবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতাল ক্লিনিকে নেওয়া হলে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরবর্তীতে নিহতের স্বজন ও সহকর্মীরা লাশ ও আটক লিটনকে নিয়ে গোমস্তাপুর থানায় হাজির হন। সেখান থেকে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে আটক লিটনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক লিটনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট