1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ধোয়া জামা কাপড় চুরি করে ‘কালো জাদুর’ অভিযোগ, রাজৈরের হাসাকান্দিতে চাঞ্চল্য - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ধোয়া জামা কাপড় চুরি করে ‘কালো জাদুর’ অভিযোগ, রাজৈরের হাসাকান্দিতে চাঞ্চল্য

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলার হাসাকান্দি গ্রামে ধোয়া জামা কাপড় চুরি হয়ে কালো জাদুর উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক যুবক এ অভিযোগ তুলেছেন, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভুক্তভোগী যুবকের দাবি, সম্প্রতি তার ধোয়া জামাকাপড় বাসার সামনে শুকাতে দিলে সেগুলো রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় কয়েকজনের আচরণে সন্দেহ হয় যে, চুরি হওয়া কাপড়গুলো তাবিজ তন্ত্র বা কালো জাদুর কাজে ব্যবহার করা হচ্ছে।

ঘটনার পরপরই তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের অবহিত করেছেন। তার পরিবারও এ বিষয়ে যথাযথ তদন্ত ও আইনানুগ পদক্ষেপের দাবি জানিয়েছে।

এলাকাবাসীর মধ্যে বিষয়টি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে কুসংস্কার ও ভিত্তিহীন দাবি হিসেবে দেখলেও, অনেকে বলছেন—এমন অদ্ভুত ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশা করছেন, তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট