1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় বিউটি পার্লারের অন্তরালে ইয়াবা বিক্রি: দুই নারীসহ তিনজন গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়ায় বিউটি পার্লারের অন্তরালে ইয়াবা বিক্রি: দুই নারীসহ তিনজন গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান স্টাফ রিপোর্টার:

বগুড়ায় বিউটি পার্লারে কাজের অন্তরালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন দুই নারী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সোমবার সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকার মনসুর রহমানের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর কৈচড় এলাকা থেকে আরেক সহযোগীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস। গ্রেপ্তারকৃতরা হলেন– আর্জিনা বেগম (৩৫), রিমা খাতুন (২৮) ও আবু দারদা ওরফে সজিব (৩১)। ডিবি পুলিশের কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, আর্জিনা বেগম স্বামী দেশের বাইরে থাকায় মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। তিনি কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে বিউটি পার্লারে কাজ করতেন। গোপন সূত্রে জানা যায়, ওই পার্লারে কাজের আড়ালে তারা সজিবের মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন। সোমবার সন্ধ্যায় অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারী জানিয়েছে, সজিবের কাছ থেকেই তারা ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট