1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কক্সবাজারে মাদক বিরোধী সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

কক্সবাজারে মাদক বিরোধী সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): আজ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ‘বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক (FDMN) ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্স’ এর সার্বিক তত্ত্বাবধানে মাদক চোরাচালান এবং মাদকের ব্যবহার রোধে একটি সামাজিক সচেতনতা ক্যাম্পেইন আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে উপস্থিত বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

উল্লেখ্য যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০ জুলাই ২০২৫ তারিখে জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কক্সবাজার ও বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক (FDMN) ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠিত হয়। মাদক পাচার নেটওয়ার্ক ধ্বংসে টাস্কফোর্স ইতোমধ্যে সমন্বিত অভিযান শুরু করেছে। এ সময়ের মধ্যেই বিপুল পরিমাণ মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, মাদক ব্যবসায় জড়িত ২০টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এছাড়াও, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারের একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এসি ল্যান্ড, ডাক্তার, নির্বাচিত কলেজের অধ্যক্ষ, স্কুল ও মাদ্রাসাসমূহের প্রধান শিক্ষকগন, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট