1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএসটিআই মোবাইল কোর্টের অভিযানে গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজার এলাকায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বিএসটিআই মোবাইল কোর্টের অভিযানে গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজার এলাকায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৮-০৯-২০২৫ খ্রি. তারিখে বিএসটিআই, গাজীপুর এবং জেলা প্রশাসন, গাজীপুর এর যৌথ উদ্যোগে গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বিএসটিআই, গাজীপুর
মোবাইল কোর্ট (গুনগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত)

উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রীম এবং ছাড়পত্র ব্যতীত স্কিন ক্রিম ও ফেস ওয়াশ পণ্য সমূহ বিক্রয় ও বিতরণ করায় এবং এসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় নিম্ন বর্ণিত প্রতিষ্ঠান ০২টিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়:

১। মেসার্স রাজলক্ষ্মী কসমেটিকস
২। উৎসব কসমেটিকস এন্ড ক্রোকারিজ

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক প্রতিষ্ঠানকে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা করে সর্বমোট ৩০,০০০/- হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। জব্দকৃত পণ্য সমূহ আদালত জনসম্মুখে ধ্বংস করেন।ভবিষ্যতে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এবং যথাযথ ছাড়পত্রবিহীন পণ্য বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার জন্যও নির্দেশ প্রদান করেন।

গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারিয়া তাসনীম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন জনাব মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) )। এছাড়াও জনাব মোঃ শাহাদত হোসেন, সহকারী পরিচালক (সিএম) এবং জনাব মোঃ রকিবুল হাসান, সহকারী পরিচালক (সিএম) উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
জন স্বার্থে বিএসটিআইয়ের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট