1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া গাবতলীতে শ্বশুরবাড়ির পাশে যুবকের মরদেহ উদ্ধার। - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া গাবতলীতে শ্বশুরবাড়ির পাশে যুবকের মরদেহ উদ্ধার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: ‎বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগোল ইউনিয়নের কৈঢোপ গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয়রা ওই গ্রামের বাসেত মিয়ার বাড়ির পূর্ব পাশে একটি ফাঁকা জায়গায় একটি মৃতদেহ দেখতে পান। পরে তারা গাবতলী থানা পুলিশকে খবর দেন। ‎নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার ট্যাপাগাড়ী গ্রামের বাসিন্দা ও মৃত জয়নাল মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৪০)। তিনি স্থানীয়ভাবে ওই এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। ‎পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে সিরাজুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট