1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
র‍্যাবপরিচয়ে ডাকাতির চেষ্টাকালে বন্দর থানা পুলিশ কর্তৃক ০৪ জন গ্রেফতার - নব দিগন্ত ২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

র‍্যাবপরিচয়ে ডাকাতির চেষ্টাকালে বন্দর থানা পুলিশ কর্তৃক ০৪ জন গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (বুধবার) দিবাগত রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন জাংগাল হাজী পার্কিং এবং এসকিউ এর সামনে পাকা রাস্তার উপর বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই(নিঃ) খায়রুল বাশারসহ সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনা করে ০১ টি হায়েস মাইক্রোবাস যার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-চ- ১৩-৮০৪৬ তে ০৪ জন ব্যক্তিকে আটক করে । উক্ত মাইক্রোবাস তল্লাশীকালে তাদের নিকট থাকা ব্যাগের ভিতরে ০৪টি র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট, ০১ টি কালো রঙের হ্যান্ডকাফ, ০১ টি খেলনা সদৃশ ওয়াকিটকি, ০১ টি সিগন্যাল লাইট, ০১ টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র ও ০২ টি স্কচটেপ পাওয়া যায়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তারা র‌্যাব পরিচয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটায়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদকালে তারা তাদের নাম ঠিকানা ১। মোঃ আলমগীর হোসেন (৪২),(অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, বাংলাদেশ সেনাবাহিনী), পিতাঃ মৃত দলিল উদ্দিন খন্দকার, সাং-চররঘুনাথদ্দী, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ২। মোঃ মামুন সরকার (৪৩),(অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, রাজেন্দ্রপুর সেনানিবাস), পিতাঃ আব্দুল হক সরকার, সাং-আউলিয়াপুর, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ এনামুল হক(৩৩), পিতাঃ মৃত আব্দুল কদ্দুস, সাং-গেরাবুনীয়া, থানা-আমতলী, জেলা-বরগুনা, ৪। মোঃ শফিকুল ইসলাম (৫৬), পিতাঃ আনোয়ার আলী, সাং-রামনগর, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী বলে জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট