1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযানে ৭৭,০০০/- (সাতাত্তর হাজার) টাকার জাল নোটসহ ০১ জন আসামী গ্রেফতার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযানে ৭৭,০০০/- (সাতাত্তর হাজার) টাকার জাল নোটসহ ০১ জন আসামী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ জাহিদুল ইসলাম খান এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ) জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-২৪/০৯/২০২৫ তারিখ বিকাল ১৬.৪৫ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারীর ঢাল এলাকা হতে পেশাদার জাল টাকার ব্যবসায়ী ১। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-মোঃ হানিফ রাঢ়ী, মাতা-মোসাঃ জরিনা বেগম, সাং-উত্তর পাতারচর, থানা-মুলাদী জেলা-বরিশাল, এ/পি সাং-আটি জয়নগর (মাহফুজা বেগম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ৭৭,০০০/- (সাতাত্তর হাজার) টাকার জাল নোটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত জাল টাকা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধৃত আসামীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৪০, তারিখ-২৫/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25A রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর পর্যালোচনা করে ০১। ডিএমপি এর লালবাগ থানার মামলা নং-২২, তারিখ- ১৭ আগস্ট, ২০১৮; ধারা- 25A 1974 সালের বিশেষ ক্ষমতা আইন; ০২। নরসিংদী জেলার নরসিংদী মডেল থানার এফআইআর নং-৩৪, তারিখ- ১৪ মে, ২০১৬; ধারা-25A 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, ০৩। ডিএমপি এর রমনা মডেল থানার এফআইআর নং-৬/৩১০, তারিখ- ০৩ জুলাই, ২০১৯; ধারা- 25/1/2 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, ০৪। ডিএমপি এর মোহাম্মদপুর থানার এফআইআর নং-৮০/৫৫২, তারিখ- ১৯ জুলাই, ২০২০; ধারা- 25A 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, ০৫। ডিএমপি এর যাত্রাবাড়ী থানার এফআইআর নং-৪২, তারিখ- ১০ এপ্রিল, ২০২৩; ধারা- 25A 1974 বিশেষ ক্ষমতা আইন, ০৬। ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার এফআইআর নং-১১/৩৬৪, তারিখ- ০৬ জুলাই, ২০২১; ধারা-25A 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, ০৭। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার এফআইআর নং-২৫, তারিখ- ২৭ মার্চ, ২০২৫; ধারা- 25A 1974 (ন) বিশেষ ক্ষমতা আইন. মামলা সমূহ পাওয়া যায় ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট