1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষিরা কালিগঞ্জে শরতের পড়ন্ত বিকেলে সাংবাদিকদের সঙ্গে ইউএনও অনুজা মণ্ডলের মতবিনিময় সভা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সাতক্ষিরা কালিগঞ্জে শরতের পড়ন্ত বিকেলে সাংবাদিকদের সঙ্গে ইউএনও অনুজা মণ্ডলের মতবিনিময় সভা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে শরতের পড়ন্ত বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডলের সঙ্গে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জাতীয় সাংবাদিক ফোরামের সভাপতি ড. মো. মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর শিমুল, শেখ আনোয়ার হোসেন, গাজী মিজানুর রহমান, এস এম আহম্মদ উল্লাহ বাচ্চু, হারুন অর রশিদ, শেখ রাকিবুল হাসানসহ স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ। সভায় ইউএনও অনুজা মণ্ডল বলেন শরতের এই পড়ন্ত বিকেলে গণমাধ্যম কর্মীদের পাশে পেয়ে আমি কৃতজ্ঞ। শারদীয় দুর্গাপূজায় আপনারা যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তার ফলেই কালিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।

তিনি আরও বলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বদলিজনিত কারণে আমাদের ছেড়ে যাচ্ছেন। তাঁর নিষ্ঠা ও দায়িত্ববোধ কালিগঞ্জের মানুষের মনে দীর্ঘদিন স্মরণীয় থাকবে। আমি সর্বদা সাংবাদিকবান্ধব কর্মকর্তা হিসেবে কাজ করতে চাই, কারণ আপনারা এই উপজেলার অগ্রগতির চালিকাশক্তি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট