1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষিরা কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়নে চাঁচাই ফুটবল মাঠে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

সাতক্ষিরা কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়নে চাঁচাই ফুটবল মাঠে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠ প্রাঙ্গণে আগামী ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী “৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। মেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।স্থানীয় সামাজিক সংগঠন ‘চাঁচাই সবুজ সংঘ’-এর আয়োজনে এবারের মেলায় থাকছে বৃক্ষরোপণ,সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক নানা আয়োজন।মেলার উদ্বোধন হবে (৯ অক্টোবর) বৃহস্পতিবার,দিনটি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে জমজমাট সঙ্গীতানুষ্ঠান—অংশ নেবেন জনপ্রিয় শিল্পী শাওন, সাথী,কাবলী শাহীন ও ভোলা (যশোর)।

তৃতীয় দিন ১১ অক্টোবর শনিবার দর্শকদের মাতাবে দেশসেরা কৌতুক শিল্পী হারুন কিসিঞ্জার (ঢাকা)।
চতুর্থ দিন ১২ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, পরিবেশন করবেন রুক্সি ও শিবলু (খুলনা)। ষষ্ঠ দিন ১৪ অক্টোবর মঙ্গলবার কৌতুক পরিবেশন করবেন মুজিবর (ঝিনাইদহ)। অষ্টম দিন ১৬ অক্টোবর বৃহস্পতিবার সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করবেন পিউ ও জেমস অনিক (খুলনা)। আর সমাপনী দিন ১৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান—অংশ নেবেন ঢাকার জনপ্রিয় শিল্পী রাজ্জাক ও মেরিন মেরি।

আয়োজকরা জানান,স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান, যা দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

মেলার আয়োজক চাঁচাই সবুজ সংঘ জানিয়েছে—আমরা চাই মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হোক, প্রকৃতিকে ভালোবাসুক। একই সঙ্গে গ্রামীণ সংস্কৃতির বিকাশ ঘটুক এই মেলার মাধ্যমে।এমন একটি সৃজনশীল ও আনন্দমুখর আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট