1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুর জেলার বিভিন্ন উপাজেলায় বিএসটিআই সার্ভিল্যান্স অভিযানে পরিমাপে কম দেওয়ায় ১ টি ফিলিং স্টেশনের ১ টি নজেল বন্ধ - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

ফরিদপুর জেলার বিভিন্ন উপাজেলায় বিএসটিআই সার্ভিল্যান্স অভিযানে পরিমাপে কম দেওয়ায় ১ টি ফিলিং স্টেশনের ১ টি নজেল বন্ধ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৮-১০-২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান নিম্ন লিখিত প্রতিষ্ঠানে পরিচালনা করা হয়।

১. মেসার্স পারিশা ফিলিং স্টেশন, মাঝকান্দি, মধুখালী, ফরিদপুর এর অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে যথাক্রমে ১০০ মি:লি: কম পাওয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮”এর ১৫(৩) ধারা অনুযায়ী বন্ধ করা হয়।

২. মেসার্স কোহিনূর ফিলিং স্টেশন, কামারখালী বাজার, মধুখালী, ফরিদপুর এর অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।

৩. মেসার্স মোজাফফর ফিলিং স্টেশন, মধুখালী বাজার, মধুখালী, ফরিদপুর এর পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।

৪. মেসার্স তানিয়া ফিলিং স্টেশন, বাখুণ্ডা, সদর, ফরিদপুর এর অকটেন ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায়।

৫. মেসার্স কোমরপুর ফিলিং স্টেশন, কোমরপুর, সদর, ফরিদপুর এর অকটেন ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।

৬. মেসার্স রয়েল ফিলিং স্টেশন, পূর্ব গঙ্গাবর্দী, কানাইপুর, সদর, ফরিদপুর এর অকটেন, ডিজেল ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায়।

উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। উক্ত অভিযানে পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানি তেল বিপণন কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট