1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৫৬টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৫৬টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, অবরুদ্ধ করা আদেশের ৫৬টি একাউন্ট ও হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে ২টি এবং ১৫টি হিসাব রয়েছে আরেক আত্মীয় জিয়াউল হকের নামে। এসব হিসাবের মোট ১৫ কোটি ৪০ লাখ টাকা রয়েছে।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম রশেদুল হাসান এই আবেদন করেন। এতে বলা হয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। এসব হিসাবসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাবসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট