1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় বিদেশ ফেরত পরিবারবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আহত ৯ - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় বিদেশ ফেরত পরিবারবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আহত ৯

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে বিদেশ থেকে বাড়ি ফেরার পথে এক মাইক্রোবাস দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—সুমন (৫৫), নিজাম (৩৫), মিনহাজ (২০), সাদিয়া (২০), কাশেম (৫৫), হেলাল উদ্দিন (৪০), আদরী (২৭), সীমলা (৫০) ও শিশু মিজু (৭)। তারা সবাই বগুড়া সদর ও কাহালু উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী ওই মাইক্রোবাসটি কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বগুড়াগামী বাসের পেছনে ধাক্কা দেয়। স্ট্যান্ড ছাড়াই বাসটি রাস্তার মাঝে দাঁড়িয়ে ছিল। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। বাসটি রাস্তার মাঝখানে দাড়িয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকায় প্রায়ই বিভিন্ন পরিবহনের বাস রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, যার ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট