1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় নিখোঁজের ৪দিন পর এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

যশোর শার্শায় নিখোঁজের ৪দিন পর এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় নিখোঁজের ৪ দিনপর মাসুম বিল্লাহ (১৯) নামে এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে শার্শার পার্শ্ববর্তী উপজেলা ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর এলাকার প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করেন ঝিকরগাছা থানা পুলিশ।

নিহত ভ্যানচালক যুবক মাসুম বিল্লাহ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী গ্রামের আজিজ খাঁনের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, নবনির্মিত একটি ভবন থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঝিকরগাছা থানায় নিয়ে যায়। এরপর নিহতের পিতা আজিজ খাঁনকে খবর দিলে তিনি এসে মরদেহটি তার ছেলে মাসুম বিল্লার বলে সনাক্ত করেন।

এর আগে গত (৬ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মাসুম বিল্লাহ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেননি। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পর মাসুম বিল্লাহকে না পেয়ে গত (৭ অক্টোবর) শার্শা থানায় একটি সাধারণ ডাইরি করেন মাসুম বিল্লাহর পিতা আজিজ খাঁন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী প্রতিবেদককে জানান, মরদেহে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমের কাছে থাকা ভ্যানটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট