1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিনজন গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিনজন গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব৷ শুক্রবার সন্ধ্যায় শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন(৩৫) ও বারুদ হরিজন(২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেকে সোহাগ মাহামুদ(২৬)। শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৬২.৭ লিটার দেশীয় মদ, একটি লাল-কালো রঙের হোন্ডা কোম্পানির স্কুটি (রেজি নং—বগুড়া-হ-১৮-২৬৪৭), একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং নগদ ১১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট