1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা কর্তৃক উদ্ধারকৃত ৬১ টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা কর্তৃক উদ্ধারকৃত ৬১ টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর জিডি তদন্ত করে সর্বমোট ৬১(একষট্টি) টি হারানো মোবাইল উদ্ধার করে। আজ ১১ অক্টোবর ২০২৫ খ্রিঃ(শনিবার ) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় উক্ত উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেকে টাকা হারিয়ে গেলে যতটা কষ্ট পায় মোবাইল হারিয়ে গেলে তার চেয়ে বেশি কষ্ট পায়। কারণ মোবাইলে ব্যক্তিগত অনেক তথ্য, ছবি, ভিডিও এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কিছু তথ্য থাকে।” তিনি আরও বলেন, “মোবাইল হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করতে হয়। জিডির একটি কপি আইসিটি শাখায় জমা দিলে আইসিটি শাখার অফিসাররা কাজ করে থাকে।”

এই সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইসিটি শাখার অফিসার- ফোর্স উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট