1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরের টেকেরহাটে ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে সাবেক এমপি হেলেন জেরিন খান - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

রাজৈরের টেকেরহাটে ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে সাবেক এমপি হেলেন জেরিন খান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ মাদারীপুর জেলা প্রতিনিধি ||
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী হেলেন জেরিন খান রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় শনিবার (১১ অক্টোবর) ব্যাপক জনসংযোগ চালান।

দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি টেকেরহাট বাজার, আশপাশের গ্রাম ও বিভিন্ন দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্য সাধারণ জনগণের সামনে তুলে ধরেন।

হেলেন জেরিন খান বলেন, “তারেক রহমানের ৩১ দফা হলো জনগণের মুক্তি ও জাতীয় পুনর্গঠনের রূপরেখা। জনগণ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”

তিনি আরও বলেন, বিএনপি সব সময় গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের স্বাধীনতার পক্ষে কাজ করে এসেছে। এই কর্মসূচি সেই সংগ্রামেরই অংশ।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রমে অংশ নেন।

স্থানীয়রা জানান, হেলেন জেরিন খানের এ জনসংযোগ কার্যক্রমে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট