1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ দেরকে নিয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকাল ৫ টার সময় ৭নং ওয়ার্ডের ধলদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে, তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি ও ওয়ার্ড সুপার ফাইভ দেরকে সঙ্গে নিয়ে নির্বাচনী আলোচনা সভা শুরু হয়।

এই নির্বচনী আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দিতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।যাতে করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে।

তারা আরও বলেন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

সভায় নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা, প্রচার কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান নেদা,সহ সভাপতি মিজানুর রহমান মিজান,সাধারণ সম্পাদক রুহুল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক ২ মোঃ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান বদি মেম্বার, সদস্য রবিউল ইসলাম রবি, উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, যুবদল নেতা লাল্টু বিশ্বাস,উলাশী ইউনিয়ন এর সদস্য মাজেদা বেগম,উলাশী ইউনিয়ন এর মহিলা মেম্বার সুমি খাতুন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,বিএনপির অন্যতম কর্মী আশানুর রহমান। এছাড়া ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট