1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গাজীপুর জেলার টঙ্গী উপজেলায় র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব), পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই, গাজীপুর এর সমন্বয়ে একটি মোবাইল কোর্টের অভিযান জরিমানা ১,০০০০০ লক্ষ টাকা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

গাজীপুর জেলার টঙ্গী উপজেলায় র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব), পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই, গাজীপুর এর সমন্বয়ে একটি মোবাইল কোর্টের অভিযান জরিমানা ১,০০০০০ লক্ষ টাকা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৭-১০-২০২৫ খ্রি. তারিখে গাজীপুর জেলার টঙ্গী উপজেলায় র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব), পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই, গাজীপুর এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ-
১। এন এন প্যাকেজিং, ১৫/৯, চেয়ারম্যান বাড়ী রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর নামীয় প্রতিষ্ঠানকে কলকারখানা লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্রবিহীন পলিথিন উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় পরিবেশ আইন-২০১০ অনুযায়ী ১,০০,০০০.০০ (এক লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও বিপুল পরিমাণ উৎপাদিত পলিথিন ও পলিথিন তৈরীর প্লাস্টিক পিলেট জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন র‍্যাব ফোর্সেস সদর দপ্তর এর বিজ্ঞ সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী তামজিদ আহমেদ এবং এছাড়াও র‍্যাব-১ এর ক্যাম্প কমান্ডার ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন অভিযানে উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয় গাজীপুরের কর্মকর্তা রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মো হাবিবুর রহমান, পরিদর্শক(মেট) ও র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‍্যাব) এবং গাজীপুর মেট্রোপলিটান পুলিশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট