1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় চাকুরির আশ্বাসে ৫ লাখ টাকা ও স্বাক্ষরিত ব্লাঙ্ক চেক নেয়ার অভিযোগ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

উল্লাপাড়ায় চাকুরির আশ্বাসে ৫ লাখ টাকা ও স্বাক্ষরিত ব্লাঙ্ক চেক নেয়ার অভিযোগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নগদ ৫ লাখ টাকা ও বাদীর স্বাক্ষরিত ব্লাঙ্ক চেক নেয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলি আদালতে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী উল্লাপাড়া উপজেলার চয়ড়া খোর্দ্দ গজাইল গ্রামের জাহিদ হাসান বাদী হয়ে অভিযুক্ত আসামী পাবনার সাথিয়া উপজেলার মহিষাখোলা  গ্রামের লুৎফর আলী খাঁর ছেলে হাসমত আলী ও উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকনুজ্জামানের ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে গত ২৪ অক্টোবর আদালতে প্রতারণামুলক দু’টি মামলা দায়ের করেন। সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে এ মামলা তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। 

আজ সোমবার অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে বাদী অভিযোগ করে গণমাধ্যম কর্মীদের জানান, আসামীদ্বয় যোগ সাজশে সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরির নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে  আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আমি আইন, আদালত ও সরকারের কাছে এর ন্যায়সঙ্গত সুষ্ঠু বিচার চাই। 
অভিযুক্ত হাসমত আলী ও মিজানুর রহমানের মন্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের উভয়ের ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট