1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ৮ আসামি আটক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ৮ আসামি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকায় সংঘটিত আলোচিত সাজ্জাদ হত্যা মামলার মোট ০৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখ রাত অনুমান ০০:৩০ ঘটিকার সময়, বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অপর পক্ষের উপর গুলি বর্ষণ করলে স্থানীয় মোঃ সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হন এবং ১। পারভেজ (২০), ২। সাজ্জাদ (৩০), ৩। মোঃ শরীফ (২৯), ৪। রিফাত (২৫), ৫। ইউসুফ (৩০), ৬। জিসান (২২), ৭। জুয়েল (২৫), ৮। একরাম (২৩), ৯। ইব্রাহিম (২৩), ১০। শুক্কুর (২৫), ১১। ওবাইদুল (৩০), ১২। সাব্বির (২২), ১৩। ফারুক (২৮), ১৪। ফয়সাল (২০) গণ আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে মোঃ সাজ্জাদ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা মোঃ আলম বাদী হয়ে এজাহারনামীয় ১৭ জন ও অজ্ঞাতনামা ৩৫–৪০ জনের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-৩০, তারিখ: ২৯/১০/২০২৫ইং; ধারা: ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোজাম্মেল হক, বাকলিয়া থানা এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আফতাব হোসেন, মহানগর গোয়েন্দা বিভাগ, সিএমপি, চট্টগ্রামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) কিশোর মজুমদার ও তাঁর সহকারী এসআই (নিঃ) আবদুল মোমিন, এসআই (নিঃ) মোবারক হোসেন, এসআই (নিঃ) ফরহাদ মহিম, এসআই (নিঃ) আব্দুল কাদের, এসআই (নিঃ) শরীফ উল্লাহ, এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) জহিরুল ইসলাম, এএসআই (নিঃ) নূরে আলম, এএসআই (নিঃ) সাইফুল আলম ও এএসআই (নিঃ) সফিকুল ইসলামসহ ডিবি ও বাকলিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬.০০টা হতে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২.০০টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকা ও আশপাশে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে এজাহারনামীয় আসামী ১। সবুজ ইসলাম মিরাজ (২৪), পিতা-মৃত মোঃ বাদল ইসলাম, মাতা-ফাতেমা বেগম, সাং-ছনহরা, কামাল চেয়ারম্যান বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান-০১ শাহ আমানত হাউজিং সোসাইটি, গুলজার টাওয়ার, ৯ম তলা,থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, বর্তমান-০২ সৈয়দশাহ রোড, আব্দুল আজিজ হাউজিং সোসাইটি, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সাইদুল ইসলাম (২০), পিতা-মোঃ বাদশা, মাতা-হাজেরা বেগম, সাং-কুড়েরখাল, খানবাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-সৈয়দশাহ রোড, এসএম টাওয়ারের পার্শ্বে, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, ৩। এমরান হোসেন সাগর (৩০), পিতা-আহম্মদ ছফা, সাং-দক্ষিণ ছাদেক নগর, সমিতিরহাট, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, ৪। জিহান (২২), পিতা-জামাল উদ্দিন,মাতা-টিপু আক্তার, সাং-তানরাইজহাটা, খানখানাবাদ, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রসুলবাগ আবাসিক এলাকা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ তামজিদুল ইসলাম প্রঃ সাজু (৪৭), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মর্জিনা বেগম, সাং-ধাওয়া চাঙ্গুইর, ওয়ার্ড নং-৪, থানা-সদর, জেলা-বগুড়া, বর্তমানে-রসুলবাগ আবাসিক এলাকা, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ আরাফাত (২২), পিতা-রফিক উদ্দিন, মাতা-আম্বিয়া বেগম, সাং-মরফলা বাজার, রুস্তমপাড়া, নলুয়া ইউপি, ৩নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান সাং-কল্পলোক আবাসিক, খালপাড়, নানার বিল্ডিং, নিচতলা, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, তদন্তে প্রাপ্ত আসামী ৭। মোঃ ওসমান (২৮) পিতা-মৃত আব্দুর রাজ্জাক, মাতা- রহিমা বেগম, সাং- পাঁছগাছি, থানা- সদর, জেলা- ফেনী, বর্তমান- বিশ্ব মসজিদ আক্তার সওদাগর কলোনী, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, ৮। দিদারুল আলম রাসেল, পিতা-মৃত নুরুল আমীন, মাতা- দিলোয়ারা বেগম, সাং- খরনখাইন, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমান- শীতলঝর্না আবাসিক, শেষ মাথা বিল্ডিং, থানা-বায়েজিদ বোস্তামী থানা, জেলা- চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট