1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে হাসপাতালে কাতরাচ্ছেন পুড়ে যাওয়া গৃহবধূ ইশরাত জাহান - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে কাতরাচ্ছেন পুড়ে যাওয়া গৃহবধূ ইশরাত জাহান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৭০ শতাংশ পুড়ে যাওয়া দেহ নিয়ে টানা ২৪ দিন ধরে মৃত্যুর সাথে লড়ছেন গৃহবধূ ইশরাত জাহান (২৫)। তিনি ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা মাদকাসক্ত রুবেলের স্ত্রী।

অসহায় ও এতিম এই নারীর অভিযোগ, প্রেম করে বিয়ে করার পর থেকেই স্বামী রুবেল প্রায়ই মাদকাসক্ত অবস্থায় নির্যাতন করত। সম্প্রতি এক ঝগড়ার সময় রুবেল তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেছেন ইশরাত জাহান। এতে তার শরীরের প্রায় ৭০ শতাংশ অংশ পুড়ে যায়।

মাত্র দুই বছর বয়সে বাবা-মাকে হারানো ইশরাত বড় হয়েছেন অন্যের আশ্রয়ে। এখন দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ২৪ দিন পার হলেও ইশরাতের দেখভালে এগিয়ে আসেননি স্বামী কিংবা তার পরিবারের কেউ। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো সহায়তা মেলেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, এতিম ও অসহায় এই নারীকে বাঁচানোর দায়িত্ব রাষ্ট্র ও প্রশাসনের নেওয়া উচিত। তারা বলেন, “যার কেউ নেই, তার দায়িত্ব সমাজ ও প্রশাসনের। ইশরাতকে সুস্থ করে তোলার দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে।”

সহযোগিতা পাঠাতে আগ্রহীরা সরাসরি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গিয়ে বা পরিচিতজন ও হাসপাতাল স্টাফদের মাধ্যমে সাহায্য পৌঁছে দিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট