1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে আজ ২৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অক্টোবর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা হতে অবসর উত্তর ছুটি (পিআরএল) গমণকারী নায়েক/১০৯ মোঃ আবু বক্কর পেশাদারিত্বের সাথে চাকুরিকাল শেষ করে অবসর গ্রহণ করায় পুলিশ সুপার মহোদয় অবসর প্রাপ্ত পুলিশ সদস্য অসুস্থ্য থাকায় তার স্ত্রী’র নিকট উপহার ও শুভেচ্ছা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ, দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),চুয়াডাঙ্গা; জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা; খন্দকার রুহুল আমিন, আরআই, (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) পুলিশ লাইন্স চুয়াডাঙ্গা; ডিআইও-১, ডিএসবি; সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; টিআই (প্রশাসন); সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট