1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রেজিমেন্ট অব আর্টিলারি ৪৪তম ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

রেজিমেন্ট অব আর্টিলারি ৪৪তম ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম, ৩০ অক্টোবর ২০২৫:
চট্টগ্রামের হালিশহর সেনানিবাসস্থ আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সেনাবাহিনী প্রধান এসিএন্ডএসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং কমান্ড্যান্ট, এসিএন্ডএস।

সম্মেলনে সেনাপ্রধান উভয় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও জাতির সেবায় তাদের অনন্য অবদানের প্রশংসা করেন। তিনি আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। এ সময় তিনি কোরসমূহের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি; মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর; জিওসি ১৭ ও ২৪ পদাতিক ডিভিশন এবং সংশ্লিষ্ট এরিয়া কমান্ডারগণ; মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; চেয়ারম্যান, বেপজা; সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, এনডিসি; সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেড এবং রেজিমেন্টের অধিনায়কগণসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর এসিএন্ডএসে রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, বিএসপি, এসজিপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি—বর্তমান মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। একই দিনে আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি+, মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট