1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভোক্তা সাধারণের জন্যে স্বাস্থ্যসম্মত গুণগত মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ফরিদপুর সদর, রাজবাড়ী বিএসটিআই এর অভিযান - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ভোক্তা সাধারণের জন্যে স্বাস্থ্যসম্মত গুণগত মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ফরিদপুর সদর, রাজবাড়ী বিএসটিআই এর অভিযান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ

ভোক্তা সাধারণের জন্যে স্বাস্থ্যসম্মত, গুণগত মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে অদ্য ৩০.১০.২০২৫ খ্রিঃ তারিখে রাজবাড়ি জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ

১। মেসার্স নাসির ফিলিং স্টেশন, রশোড়া, সদর, রাজবাড়ী নামীয় প্রতিষ্ঠানের ডিজেল-১ ও ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে প্রতি ৫ লিটারে যথাক্রমে ৩০০ মিঃলিঃ ও ৩১০ মিঃলিঃ কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারা মোতাবেক ১০,০০০/- জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়।

২। মেসার্স এস আর ভ্যারাইটিস, মূলঘর, সদর, রাজবাড়ী নামীয় প্রতিষ্ঠানের ৫ লিটার মেজার্সে পরিমাপে ত্রুটি পাওয়া যায় এবং বৈধ ভেরিফিকেশন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২(১)/৪৮ ধারা মোতাবেক ৫০০/- জরিমানা করা হয়।

এছাড়াও বিপ্লব কেমিক্যাল কোং, বিসিক শিল্প নগরী, সদর, রাজবাড়ী নামীয় মশার কয়েল উৎপাদনকারী অবৈধ প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে বন্ধ পাওয়া যায়।

মোবাইল কোর্টটি জনাব সাদ আহম্মেদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনাব আবুবকর সিদ্দিক, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর ও জনাব মোঃ সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর।
জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট