1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
হরিপুরে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে কৃষকের সর্বনাশ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

হরিপুরে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে কৃষকের সর্বনাশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ে টানা ২৪ ঘণ্টার অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষকদে জীবন। লাগাতার বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার মাঠের পাকা ধান, আলু ও সবজির জমি তলিয়ে গেছে পানিতে। এতে ব্যাপক ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে, হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা।

রাণীশংকৈল উপজেলার হরিপুর ইউনিয়নের কয়েকজন কৃষক বলেন,
“ধান পাকছিল, কাটার দিন ঠিক করেছিলাম। কিন্তু এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। জমির ধান এখন পুরোপুরি পানির নিচে।”

তারা আরও জানান, যদি দ্রুত রোদ না ওঠে, তাহলে ফসল ঘরে তোলা অসম্ভব হয়ে পড়বে।

একই চিত্র দেখা গেছে হরিপুর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ রানীশংকৈল উপজেলার মাঠেও। টানা বৃষ্টিতে জেলার শতাধিক হেক্টর জমির ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

ঠাকুরগাঁও জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে অবিরাম বৃষ্টিতে গ্রামীণ সড়কগুলো কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেক হাট-বাজারে কমে গেছে মানুষের উপস্থিতি। ফলে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে বহুগুণে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট