1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ কর্তৃক ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জ কর্তৃক ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল রানার তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ)/বিরাজ দাস সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভায়েলা বাজার সাকিনস্থ বাবুল সুপার মার্কেটের ভাই ভাই হেয়ার স্টাইল সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে ০২ জন আসামিকে আটক করেন। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-মৃত ঈমান আলী, সাং-বরুণা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২।মোঃ ওসমান (৪০), পিতা- মৃত জনাব আলী, সাং-নিমেরটেক, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় আসামি মোঃ দ্বীন ইসলাম (৫২) এর সহায়তায় তথা প্ররোচনায় তারা বিভিন্ন এলাকা হতে উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উক্ত এলাকাসহ রূপগঞ্জ থানার আশপাশে বিক্রয় করে থাকে। পরে অভিযান পরিচালনা করে মোঃ দ্বীন ইসলাম (৫২), পিতা-মৃত সফু মিয়া, সাং-নাওরা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে আড়াইহাজার থানাধীন জালাকান্দি এলাকায় মশারী ফ্যাক্টরীর পাশে ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য ৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট