1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা সদর থানা পুলিশের অভিযানে দস্যুতার লুণ্ঠিত মালামাল উদ্ধার, ৩ জন গ্রেফতার - নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

খুলনা সদর থানা পুলিশের অভিযানে দস্যুতার লুণ্ঠিত মালামাল উদ্ধার, ৩ জন গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
মামলার বাদী চয়ন কুমার মন্ডল (৩৬) থানায় লিখিতভাবে অভিযোগ করেন যে, বাসার ভাড়ার জন্য তিনি ফেসবুকে বিজ্ঞাপন দেন। পরবর্তীতে গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বেলা ১১.৩০ ঘটিকায় অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি বাসা ভাড়ার নেওয়ার জন্য বাসা দেখতে যায়। অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসা দেখার পর পানি খেতে চাইলে বাদীর স্ত্রী সরল বিশ্বাসে তাদেরকে পানি খাওয়ার জন্য নিজের ঘরের সামনে নিয়ে যায় এবং পানি খাওয়ান। এরপর অজ্ঞাত ব্যক্তিরা সুযোগ বুঝে বাদীর স্ত্রীকে পিঠে ও গলায় পিস্তল ঠেকিয়ে মুখে টেপ ও ওড়না দিয়ে বেঁধে নগদ ৬২,০০০ টাকা, ১ জোড়া স্বর্ণের কানের দুল এবং ২ টি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যায়।

তৎপ্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশের চৌকস দল উক্ত বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পূর্বক আসামীদের সনাক্ত করে ১ নভেম্বর ২০২৫ তারিখ রাত ০২.৫০ ঘটিকায় খুলনা সদর থানাধীন হোল্ডিং নং-২১০/১ খানজাহান আলী রোডস্থ গ্লাক্সোর মোড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১) আরিফ হাসান রাসেল (২৯), পিতা-মোঃ আমির আলী, সাং-কৃষ্ণনগর, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, ২) মারিয়া আক্তার মুন্নি (১৯), পিতা-শাহাদাৎ হোসেন, সাং-বিশারীঘাটা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-২১০/১ খানজাহান আলী রোডস্থ গ্লাক্সোর মোড়, এবং ৩) কলি পান্ডে (৪৫), স্বামী-সনজিত রায়, সাং-দাউনিয়াফাদ, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-২১০/১ খানজাহান আলী রোডস্থ গ্লাক্সোর মোড়, খুলনাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১ টি আসল পিস্তল সদৃশ কালো রংয়ের লাইটার পিস্তল, ৩ টি মোবাইল ফোন, ১ টি ডার্ক ব্লু রংয়ের ক্যাপ, ২ জোড়া স্যান্ডেল, ১ সেট ডার্ক ব্লু রংয়ের রোরকা এবং নগদ ২,০০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলনা সদর থানার মামলা নং-০১, তারিখ-০১/১১/২০২৫ খ্রি., ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট