1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জ-৩ বিএনপি'র মনোনয়ন পেলেন ভিপি আয়নুল হক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড়

সিরাজগঞ্জ-৩ বিএনপি’র মনোনয়ন পেলেন ভিপি আয়নুল হক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গুলশান বৈঠকে সিরাজগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ত্যাগী জননেতা ভিপি আয়নুল হক।সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হয়।বিএনপির মনোনয়নকে ঘিরে নির্বাচনী এলাকায় ২০ জন প্রার্থীর ৩১ দফার লিফলেট বিতরণ,উঠান বৈঠক,জনসভা,পথসভা,ভোট প্রার্থনাসহ নানা গুঞ্জনের পর দলের নীতি নির্ধারকদের হাই কমান্ডে ভিপি আয়নুল হকের নাম ঘোষণা হওয়ার খবরে নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝে আনন্দ উল্লাস শুরু হয়।তৃণমূলের দলীয় নেতাকর্মীরা জানান,দলীয় হাই কমান্ডের সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমরা অত্যন্ত খুশি।সাবেক ছাত্রনেতা ভিপি আয়নুল আওয়ামী দুঃশাসনামলেও রাজপথ থেকে সরে দাঁড়ায় নি।ভিপি আয়নুল একজন দৃঢ়তার প্রতীক,সাহসীকতার নেতা ও ত্যাগের প্রতিচ্ছবি।
তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক ও পরীক্ষিত নেতা। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন,জেল-জুলুম সহ্যকারী কারাবরণ নেতা।মনোনয়ন প্রার্থী সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান তালুকদার পুত্র রাহিদ মান্নান লেনিন তার প্রতিক্রিয়া জানান,বিএনপি একটি সুসংগঠিত দল। দলীয় সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত নির্দেশনা।দলের হাই কমান্ড ভিপি আয়নুল ভাইকে মনোনয়ন দিয়েছেন।এতে আমিও খুশি। তাই তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।মনোনয়ন পেয়ে মুঠোফোনে ভিপি আয়নুল হক মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তার প্রতিক্রিয়ায় জানান,সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ-
সলঙ্গা আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেয়ায় হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানসহ শ্রদ্ধা জানাই দলের হাই কমান্ড ও সিনিয়র নেতৃবৃন্দকে।আরও শ্রদ্ধা ও ভালোবাসা জানান নির্বাচনী এলাকার সহযোদ্ধা ও নেতা কর্মীদের প্রতি।যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে নির্যাতন,মামলা-হামলার শিকার হয়েছেন।পরিশেষে তিনি তার নির্বাচনী এলাকার সকল ভোটার ভাই-বোনদের ভালোবাসা ও ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট