1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিল্পব সংহতি দিবস পালিত - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিল্পব সংহতি দিবস পালিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শার্শা থানা বিএনপির অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শার্শা থানার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আলোচনাসভায় উপস্থিত ছিলেন যশোর–১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শার্শা থানা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, এবং সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শার্শা থানা বিএনপির সাবেক সভাপতি বর্তমান প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীবৃন্দ।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙে দিয়েছিল এবং সেই বিপ্লবের মধ্য দিয়েই মুক্তি পান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি জনগণের আস্থা ও সেনাদের সমর্থনে জাতির নেতৃত্ব গ্রহণ করে গণতন্ত্র, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের ভিত্তি স্থাপন করেন।

তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের শেখায়—যখন জনগণ ও সৈনিক ঐক্যবদ্ধ হয়, তখন কোনো অন্যায় বা অবিচার স্থায়ী হতে পারে না। আজ সেই চেতনা থেকেই আমাদের আবারও জেগে উঠতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র বিপন্ন, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছে। এই অবস্থায় জনগণের অধিকার পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যশোর–১ (শার্শা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি। আমি আপনাদের সন্তান, আপনাদের সেবক। আপনাদের ভালোবাসা, আস্থা ও ভোটই হবে আমার শক্তি। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “চলুন, আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে একটি নতুন গণতান্ত্রিক বিপ্লব গড়ে তুলি—যেখানে থাকবে মানুষের অধিকার, ন্যায়বিচার ও উন্নতির নিশ্চয়তা।

বক্তৃতার শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশপ্রেম, ন্যায় ও গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ থাকার শপথ ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদ চিরজীবী হোক, গণতন্ত্রে বিজয় হোক, আল্লাহ আমাদের সহায় হোন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট