1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানী রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার (৮ নভেম্বর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক চলমান আইনশৃঙ্খলা সংক্রান্তে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাহারুল আলম বিপিএম, মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি’র সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন এ কে এম শহীদুর রহমান বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, মোঃ গোলাম রসুল, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), স্পেশাল ব্রাঞ্চ, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস), বাংলাদেশ পুলিশ খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনারগণ, ডিএমপির আট অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারগণ, সকল জোনাল এসি, এসি প্যাট্রোল, সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্যাট্রোল ইন্সপেক্টরগণ।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ উপস্থিত সকলকে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পাদনের জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ তাদের মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট