1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে গণপিটুনি, সেনা হেফাজতে পুলিশে সোপর্দ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে গণপিটুনি, সেনা হেফাজতে পুলিশে সোপর্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় অস্ত্রসহ চাঁদাবাজি করার সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তাকে মারধরের পর গাছের সঙ্গে বেঁধে রেখে পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
স্থানীরা জানায়, আজ রবিবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রামগড়ের খাগড়াবিল বাজারে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছিল ওই ইউপিডিএফ সদস্য। এ সময় স্থানীয় জনগণ সাহসিকতার সঙ্গে তাকে ধরে ফেলে। আটক হওয়ার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে সিন্দুকছড়ি জোন থেকে একদল সেনাসদস্য ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। তারা আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রামগড় থানায় নিয়ে যান। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আটককৃত ইউপিডিএফ সদস্যের নাম দূর্গা চাকমা (২৫)। পুলিশ কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দূর্গা চাকমা স্থানীয় ইউপিডিএফ নেতা জিয়ন চাকমার অধীনে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করে আসছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আটককৃত দূর্গা চাকমা দীর্ঘদিন ধরে খাগড়াবিল বাজারে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল। তাকে আটকের ফলে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট