1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল মাদক জব্দ: আটক তিন - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল মাদক জব্দ: আটক তিন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি যৌথ দল। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিক্রির সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।নর‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জানে আলম সাদিফ এবং র‍্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ১০০টি বাড়ি তল্লাশি করা হয়। অভিযানে ১৭৮ বোতল দেশি মদ (কেরু), ৪৩ বোতল (২১.৫ লিটার) বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৩৫ গ্রাম হেরোইন ও ৮ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত ১৮টি ডিজিটাল ওয়েট মেশিন, ৩টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ৩টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১ লাখ ৪৩ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। র‍্যাব জানায় গ্রেফতারকৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট