1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে বিএনপির আয়োজিত এক অভূতপূর্ব উঠান বৈঠক করেন মফিকুল হাসান তৃপ্তি - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

যশোর শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে বিএনপির আয়োজিত এক অভূতপূর্ব উঠান বৈঠক করেন মফিকুল হাসান তৃপ্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা থানার অন্তর্গত ১১ নং নিজামপুর ইউনিয়নের কেরালখালী–পারিয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ নং নিজামপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক অভূতপূর্ব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–১ (শার্শা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।

নিজ বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, জাতীয়তাবাদী দলকে দুর্বল করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু জনগণ কোন ষড়যন্ত্রই গ্রহণ করেনি। তিনি পরিষ্কার ভাষায় উল্লেখ করেন যে বাংলাদেশের সংবিধানে ‘পিআর’ ছিল না, নেই এবং ভবিষ্যতেও থাকবে না। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা ধর্মকে পুঁজি করে ভুয়া জান্নাতের টিকিট বিক্রি করছে—এটি ধর্মের ব্যবসা, যার পরিণতি আল্লাহর গজব ছাড়া কিছুই নয়। তিনি আরও বলেন, চরমোনাই পীর যিনি দীর্ঘদিন দাবি করেছিলেন যে তিনি জামায়াতের মতাদর্শ ও মওদুদীবাদ মানেন না, আজ তারাই জামায়াতের পাশে দাঁড়িয়েছেন, যা তাদের দ্বিচারিতার প্রকৃষ্ট উদাহরণ। তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১৭ বছরের দমন-পীড়ন ও ইতিহাস বিকৃতির কারণে অনেকেই বিএনপির অবদান জানে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছিলেন। গার্মেন্ট শিল্প, বৈদেশিক মুদ্রা অর্জন, খাল খনন কর্মসূচি—সবকিছুই তার যুগান্তকারী উদ্যোগ। ফারাক্কা সমস্যা থেকে দক্ষিণ তালপট্টি পর্যন্ত ভারতকে মোকাবিলায় জিয়াউর রহমান ছিলেন আপসহীন। ইরান–ইরাক যুদ্ধকালীন মুসলিম বিশ্বের ঐক্যে তার উদ্যোগই তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যার দিকে ঠেলে দেয়। তিনি বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, তিনি মেয়েদের শিক্ষাকে ফ্রি করেছেন, বৃত্তির ব্যবস্থা করেছেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন এবং দেশের উন্নয়নে অসংখ্য ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন।

এমপি নির্বাচিত হলে তিনি প্রতিশ্রুতি দেন—শার্শার সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, এমপিও ভুক্তকরণে সহায়তা, শিক্ষিত তরুণদের উপযুক্ত চাকরি প্রদান, চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা, মা–বোনদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান, চাঁদাবাজি ও দালালবৃত্তির বিরুদ্ধে জিরো টলারেন্স, আধুনিক পরিবহন ব্যবস্থা ও বেনাপোল পোর্টের ডিজিটালাইজেশন। তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা জিয়াউর রহমানের সৈনিক—কাউকে মাথা নত করবো না; সততা ও ন্যায়নীতির পথে থাকলে জনগণই আমাদের শক্তি।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট