1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে আর এন রোডে এলাকায় আবারও পরিত্যক্ত অবস্থায় ২ টি শক্তিশালী বোমা উদ্ধার - নব দিগন্ত ২৪
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোরে আর এন রোডে এলাকায় আবারও পরিত্যক্ত অবস্থায় ২ টি শক্তিশালী বোমা উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর শহরের ব্যস্ততম আরএন রোড এলাকায় আবারও পরিত্যক্ত অবস্থায় বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলের দিকে বিসমিল্লাহ অটোর সামনে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ (নম্বর: ঢাকা-ন-১৯-২৫৯৪) ভ্যানের ভিতর থেকে দুইটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।

এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন—কে বা কারা পরিকল্পিতভাবে দোকানপাটের আশপাশে বিস্ফোরক রেখে নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন এবং পরিদর্শক (অপারেশনস) মোমিনুল হক দ্রুত ঘটনাস্থলে যান। তাদের নির্দেশে উপপরিদর্শক সামছুল হক পিকআপ ভ্যানটি তল্লাশি করে সামনে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি বোমা উদ্ধার করেন। বোমা দুটি পরে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয়।

এর মাত্র কয়েকদিন আগে আরএন রোডের হা-মীম মোটর পার্টস নামের একটি দোকানের ভেতর থেকেও একটি বোমা উদ্ধার করেছিল পুলিশ। পরপর এমন ঘটনায় পুরো ব্যবসায়ী মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন—দুষ্কৃতিকারীরা উদ্দেশ্যমূলকভাবে দোকানের ভিতর বা রাস্তার পাশে বিস্ফোরক রেখে ব্যবসায়ীদের জড়ানোর চেষ্টা করছে। ব্যবসায়ীদের অভিযোগ, এটি একটি বড় ধরনের ষড়যন্ত্র, যার মাধ্যমে এলাকাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি আব্বাস আলী বলেন, এর আগেও একটি দোকানের ভিতর বোমা রেখে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এইভাবে চলতে থাকলে নিরীহ ব্যবসায়ীরা কীভাবে শান্তিতে ব্যবসা করবে? এলাকায় ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

আরেক ব্যবসায়ী নাবিল হোসেন বলেন, এলাকায় প্রায় সব দোকানেই সিসিটিভি ক্যামেরা স্থাপন আছে। পুলিশ চাইলে সহজেই ফুটেজ দেখে আসামি শনাক্ত করতে পারবে। আমরা চাই অপরাধীরা দ্রুত ধরা পড়ুক।

জানা গেছে, উদ্ধার হওয়া পিকআপ ভ্যানটি তিন থেকে চার মাস আগে জাহিদ নামের এক ব্যবসায়ী পুরনো গাড়ি হিসেবে কিনে রাস্তায় রেখে দেন। তিনি গাড়িটি কাটাকাটি করে যন্ত্রাংশ বিক্রি করতেন। ব্যবসায়ীরা সন্দেহ করছেন—সোমবার অথবা মঙ্গলবার রাতের অন্ধকারে কেউ সুযোগ বুঝে গাড়ির ভিতর বোমা রেখে যায়।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশেপাশের দোকানপাট ও সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট