1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনঃ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

খুলনা বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি’তে ৫৯ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনঃ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ১৯ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ৮:৩০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে সদ্য প্রশিক্ষণ সমাপ্তকারী ৫৯ তম ব্যাচ ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়। কেএমপি, খুলনায় যোগদান করা ৫০ জন পুলিশ সদস্য কোর্সে অংশগ্রহণ করে। কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার প্রধান অতিথি হিসেবে কোর্স উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) উদ্দেশ্যে বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করেছেন, সেই বাহিনীর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আমি আশা করবো আপনাদের হাত ধরে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। আপনারা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের মহান ব্রত নিয়ে জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নিরাপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্থ অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। পুলিশের কাছে আগত সেবা প্রত্যাশী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সাথে মানবিক আচরণ করবেন। ডিউটিকালে সর্বোচ্চ ধৈর্য্য, পেশাদারিত্ব ও সহনশীলতার সাথে দায়িত্ব পালন করবেন। ডিউটিস্থলে স্মার্টফোন ব্যবহার করা যাবে না। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেককে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে। মনে রাখবেন পুলিশ বাহিনীতে যেমন ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, অপরদিকে খারাপ কাজের জন্য বিভাগীয় শাস্তিরও ব্যবস্থা আছে।

এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট