1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভারতে পাচার হওয়া ৩০ জন কিশোর-কিশোরী দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

ভারতে পাচার হওয়া ৩০ জন কিশোর-কিশোরী দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভারত এবং বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে হরিদাস বর্ডার দিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ৩০ জন কিশোর – কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে দেশের অবৈধ সীমান্ত পথে ভারতে পাচার হয়। পরে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালতের নির্দেশে জেলখানায় পাঠানো হয়। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনজিও সংস্থা আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিরাপদ আবাসস্থলে রাখে। অবশেষে ভারত এবং বাংলাদেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের এই স্বদেশ প্রত্যাবর্তন হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত জানান, দেশে ফেরার পর ইমিগ্রেশনে তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত কিশোর-কিশোরীরা হলেন,আলাল মন্ডল, রমযন শেখ,ইউসুফ শেখ,রাজু শেখ,রমযান গাজী,মলাই মন্ডল, সুদিবত,নিজাম উদ্দিন, ইয়াসিন,সোহেল সরদার, আরমান মোল্লা, তামিম গাইন,রিফাত হাসান,আব্দুল্লা শেখ,কারিমুল খান,সায়ুম মল্লিক, আনোয়ার হোসেন,স্বপ্না মন্ডল, শাহিন রেজা,অহনা শেখ,রুবি সরদার,মিম খাতুন,শারমিন আলী,টুস্পা পারভিন,সাভা খান,রাবেয়া খাতুন,ঝর্না খাতুন, রুনা খাতুন,শামছুর নাহার,রাজিব ইসলাম, সবাই বিভিন্ন জেলার।

রাইট যশোরের প্রগ্রামার অফিসার তৌফিকজ্জামান জানান, ভারতে পাচারের শিকার এসব কিশোর-কিশোরীরা চাইলে পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে মানবাধিকার সংস্থাগুলো পূর্ণ সহযোগিতা করবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট