1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ লাইন, ড্রিলশেডে আজ ২৯ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩০ ঘটিকায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম- সেবা মহোদয় গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ চুয়াডাঙ্গা পুলিশ সুপার চুয়াডাঙ্গা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলায় যোগদান করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনসহ আপামর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবাদান করেছেন। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বদলীর আদেশপ্রাপ্ত হন। বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায়ী অতিথি পুলিশ সুপার, চুয়াডাঙ্গাকে জেলা পুলিশ, চুয়াডাঙ্গা আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বদলীজনিত বিদায়ে সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী, দক্ষ ও মানবিক পুলিশ সুপার হিসাবে আলোচিত হন। ৫ই আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল অস্থিতিশীল এমন সময়ই তিনি পুলিশ সুপার হিসাবে অত্র জেলায় যোগদান করেন। পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও “টিম চুয়াডাঙ্গার” ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিটি ঘটনাই অল্প সময়ের মধ্যেই একের পর এক সফলতা অর্জিত হয়। এতে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরে আসে, সৃষ্টি হয় ইতিবাচক ভাবমূর্তি। তিনি পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণেরও মন জয় করেন। তিনি প্রমাণ করেছেন, জনগণই পুলিশের শক্তি, আর পুলিশ জনগণের বন্ধু।

বিদায়ী অতিথি পুলিশ সুপার মহোদয় চুয়াডাঙ্গা জেলার সম্মানিত সকল নাগরিক, জেলার সকল অফিস প্রধানসহ সংশ্লিষ্ট সকল, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ টিম চুয়াডাঙ্গার সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ, আউটসোর্সিং সকল সদস্যকে সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন, মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। থানায় আগত সেবা গ্রহীতাদের কথা মনযোগ সহকারে শোনা এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। বিবেককে কাজে লাগান, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করেন। সর্বশেষ তিনি তাঁর পরিবার পরিজন সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার- ফোর্সগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট