1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কলেজ শিক্ষক কানাই লাল সাহার অবসর জনিত বিদায় সংবর্ধনা - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

কলেজ শিক্ষক কানাই লাল সাহার অবসর জনিত বিদায় সংবর্ধনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সলংগা থানার দাদপুর জি.আর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কানাই লাল সাহার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে দাদপুর জি.আর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন এবং উপস্থাপনায় ছিলেন,বাংলা বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম তুষার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ এনামুল হক মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজর প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মাও: জিল্লুর রহমান। বিদায়ী সভায় বক্তারা বলেন, স্যারের শূন্যতা আর পূরণ হবার নয়। তিনি সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধে সবার কাছে অনুকরণীয় ছিলেন। আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।শিক্ষার্থীরাও জানায়,স্যার শুধু শিক্ষকই নন, তিনি আমাদের পথপ্রদর্শক। তাঁর হাসিমুখ,শৃঙ্খলা আর আন্তরিকতা সারাজীবন মনে থাকবে।
বিদ্যালয় প্রাঙ্গণে আজকের দিনের বিদায় অনুষ্ঠান ছিল আবেগ,শ্রদ্ধা ও ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন।যেখানে একজন মহান শিক্ষকের জীবনব্যাপী অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো সবাই। পরে শিক্ষক কানাই লাল সাহাকে মাইক্রোবাসে করে রাজকীয় বিদায় জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট