1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান: ডেক্সামেথাসন ট্যাবলেট ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান: ডেক্সামেথাসন ট্যাবলেট ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁও জেলার সীমান্তঘেঁষা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে ৫০ বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৭৭/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ‘বেলতলা’ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে আসা মোঃ আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার রতন দিঘী এলাকার বাসিন্দা।

অভিযানে আরও এক সহযোগীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি, তবে তার নাম প্রকাশ করা হয়নি।

পরে আটক ব্যক্তিদের জব্দ করা ওষুধ ও মোটরসাইকেলসহ বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চক্রের বিরুদ্ধে এমন অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট