1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫" উপলক্ষে স্মৃতিস্তম্ভে জাতির সূর্যসন্তানদের প্রতি সাতক্ষীরা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন।

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫” উপলক্ষে স্মৃতিস্তম্ভে জাতির সূর্যসন্তানদের প্রতি সাতক্ষীরা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা জাতি যখন আনুষ্ঠানিক বিজয়ের প্রহর গুনছিল ঠিক তার দুইদিন আগেই বাঙালি শ্রেষ্ঠ সন্তানদের বেছে নিয়ে তাদেরকে হত্যা করেছিল এবং বাংলাদেশকে জ্ঞানশূন্য ও বুদ্ধিহীন করতে চেয়েছিল পাক-হানাদার বাহিনীরা। তখন থেকে প্রতি বছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর এই দিনটিতে শহীদদের জন্য উৎসর্গ করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।

“শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষে অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় শহীদ আব্দুল রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে বীর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়। পরবর্তীতে জনাব মিজ্ আফরোজা আখতার, জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট