1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রক্সি শেখ (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত রক্সি শেখ বগুড়া সদর উপজেলার এরুলিয়া শিল্কিবান্ধা পাথারবাড়ী এলাকার মৃত গোলজার শেখের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে বনানী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১১টার দিকে বিসমিল্লাহ দই ঘরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে রক্সি শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট