1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় শহীদ উসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দোয়া অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন।

ডিমলায় শহীদ উসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দোয়া অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি

ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত শহীদ উসমান হাদী হত্যার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ডিমলা উপজেলার বিজয় চত্বরে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এসময় শহীদ উসমান হাদী’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া’র মধ্যে দিয়ে ‘আপামর জুলাই ঐক্য সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিজয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা শহীদ উসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যারা সোচ্চার ছিলেন, তাদের কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ভারত থেকে বাংলাদেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে জোড় দাবি জানায়।

সমাবেশে বক্তব্য দেন— স্বেচ্ছাসেবক দলের ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান সবুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সাইদুজ্জামান বাবু, ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল সভাপতি প্রিন্স লিমন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলা শাখার যুগ্ন সমন্বয়কারী জিয়ারুল ইসলাম জিয়া, ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিনুর রহমান, সহ-সভাপতি তাইবুল ইসলাম, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, যুগ্ন আহ্বায়ক আশিকুর রহমান আকিক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি নীলফামারী জেলা শাখার সদস্য সচিব মো. রাব্বি ইসলাম, জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ সাকিল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি নীলফামারী জেলা শাখার সংগঠক মো. মজিবুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মো. মোশাররফ হোসেন, নাছির ভুঁইয়া, মো. মোসলেম উদ্দিন, কাওসার ইভান, আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক সকল কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট